Tuesday, October 22, 2019

১০০ বছরের বেশি বয়সি বাংলাদেশি কলেজ। 100 years old college in bangladesh

                           
১০০ বছরের বেশি বয়সি বাংলাদেশি কলেজ। 100 years old college in bangladesh

ঢাকা কলেজ ১৮৪১  
ঢাকা কলেজ বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এটি ঢাকা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এই কলেজটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত | ১৮৩৫ সালের ১৫ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছিলো  ১৮৪১ খ্রিষ্টাব্দের ২০ই নভেম্বর তারিখে উপমহাদেশের প্রথম আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেব ঢাকা কলেজ প্রতিষ্ঠিত হয়।

চট্টগ্রাম কলেজ  ১৮৬৯     
চট্টগ্রাম কলেজ বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় এবং ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এটি চট্টগ্রাম শহরের চকবাজার এলাকার কলেজ রোডে অবস্থিত। এই কলেজ বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধিভুক্ত। এটি ঢাকা কলেজের পর প্রতিষ্ঠিত বাংলাদেশের ২য় কলেজ। ১৮৩৬ সালে চট্টগ্রাম জেলা স্কুল হিসেবে এই প্রতিষ্ঠানের জন্ম।  প্রতিষ্ঠালগ্নের তেত্রিশ বছর পরে ১৮৬৯ সালে একে উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করা হয়।

ইডেন মহিলা কলেজ ১৮৭৩     
ইডেন মহিলা কলেজ বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে অবস্থিত একটি মহিলা কলেজ। সচরাচর একে ইডেন কলেজ বলা হয়। এটি ঢাকার আজিমপুর এলাকায় অবস্থিত। এই কলেজটি প্রাচীন, ১৮৭৩ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত। এটি তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সী বা বাংলা প্রদেশে উচ্চ শিক্ষার জন্য প্রথম মহিলা কলেজ। ১৯৬৩ খ্রিস্টাব্দে বর্তমান ক্যাম্পাসে স্থানান্তরিত হয়। এই কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।

রাজশাহী কলেজ ১৮৭৩     
রাজশাহী কলেজ বাংলাদেশের রাজশাহী শহরে অবস্থিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান। ১৮৭৩ সালে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। ঢাকা কলেজ ও চট্টগ্রাম কলেজ এর পরে রাজশাহী কলেজ বাংলাদেশের ৩য় প্রাচীনতম কলেজ। ২০১৫ সালের তথ্যের ভিত্তিতে রাজশাহী কলেজ বাংলাদেশের সেরা কলেজ। 

কবি নজরুল সরকারি কলেজ ১৮৭৪      
কবি নজরুল সরকারি কলেজ (এছাড়াও কেএনজিসি হিসাবে উল্লেখ করা হয়) সরকারি কবি নজরুল কলেজ হিসেবেও পরিচিত, এটি বাংলাদেশের একটি প্রাচীনতম শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি ১৮৭৪ সাল থেকে যাত্রা শুরু করে।  এই কলেজটি ১৬ ফেব্রুয়ারি, ২০১৭ খ্রিষ্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। 

সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ১৮৭৪     145
হাজী মুহাম্মদ মহসিন কলেজ,  চট্টগ্রাম শহরের কলেজ রোড এলাকায় অবস্থিত একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান।  এই কলেজের পর্তুগিজ ভবন নগরীর অন্যতম প্রাচীন স্থাপনা। মহসিন কলেজ চট্টগ্রামের নামকরা কলেজগুলোর মধ্যে একটি। ১৮৭৪ খ্রিষ্টাব্দে দানবীর হাজী মুহাম্মদ মহসিন এর "মহসিন ফান্ড" এর অর্থায়নে একটি মাদ্রাসা  হিসেবে এ কলেজ প্রতিষ্ঠিত করা হয়।তখন থেকেই এটি একটি সরকারি প্রতিষ্ঠান। 

নড়াইল ভিক্টোরিয়া কলেজ  ১৮৮৬     
নড়াইল ভিক্টোরিয়া কলেজ নড়াইল জেলা সদরে অবস্থিত নড়াইল ভিক্টোরিয়া কলেজ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। ১৮৮৬ খ্রিষ্টাব্দে তৎকালীন স্থানীয় জমিদারদের প্রচেষ্টায় ঐতিহ্যবাহী এ কলেজটি প্রতিষ্ঠিত হয়। তখন থেকে সুনাম ও গৌরবোজ্জ্বল ফলাফল দেখিয়ে আসছে এ কলেজের ছাত্র-ছাত্রীরা। শিক্ষার আলো ছড়িয়ে দিতে রেখেছে অপরিসীম ভূমিকা। 

ব্রজমোহন কলেজ  ১৮৮৯     
ব্রজমোহন কলেজ বা বি.এম কলেজ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ও প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের দক্ষিণাংশে বরিশাল শহরে অবস্থিত। ১৮৮৯ সালে প্রখ্যাত সমাজসেবক, রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী অশ্বিনীকুমার দত্ত কলেজটি প্রতিষ্ঠা করেন। তখন কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয় এর অধিভুক্ত ছিল। সেসময়ে এ কলেজের মান এতই উন্নত ছিল যে অনেকে একে দক্ষিণ বাংলার অক্সফোর্ড বলে আখ্যায়িত করেন। 

মুরারিচাঁদ কলেজ   ১৮৯২     
মুরারিচাঁদ কলেজ (সংক্ষেপে: এমসি কলেজ) বাংলাদেশের একটি উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান। এটি সিলেট শহরের টিলাগড় এলাকায় অবস্থিত এবং বৃহত্তর সিলেটের সবচাইতে পুরনো ও শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠাকালের দিক দিয়ে এটি বাংলাদেশে প্রতিষ্ঠিত কলেজগুলোর মধ্যে ৭ম; ঐতিহ্যবাহী কলেজটি ১৮৯২ সালে প্রতিষ্ঠিত হয়। 

এডওয়ার্ড কলেজ, পাবনা  ১৮৯৮     
সরকারি এডওয়ার্ড কলেজে, পাবনা, বাংলাদেশের পাবনা জেলায় অবস্থিত অবিভক্ত বৃটিশ বাংলায় প্রতিষ্ঠিত একটি ঐতিহাসিক শিক্ষাপ্রতিষ্ঠান। ১৮৯৮ সালে শ্রী গোপাল চন্দ্র লাহিড়ী কলেজটি প্রতিষ্ঠা করেন। ১৯১১ সালে কলেজটির নাম পরিবর্তন করে  ভারতের তৎকালীন সম্রাট সপ্তম এডওয়ার্ডের নামানুসারে এডওয়ার্ড কলেজ করা হয়। ১৯৬৮ সালের ১লা মার্চ এডওয়ার্ড কলেজকে সরকারীকরণ করা হয়।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ১৮৯৯     
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা জেলায় অবস্থিত। এটি কুমিল্লার সবচেয়ে পুরাতন এবং বিখ্যাত কলেজ। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ১৮৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। রায় বাহাদুর আনন্দ চন্দ্র রায় রানী ভিক্টোরিয়ার নামে এটি প্রতিষ্ঠা করেন। এই কলেজ বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধিভুক্ত।

ব্রজলাল (বি এল) কলেজ  ১৯০২     
সরকারি বি. এল. কলেজ বাংলাদেশের খুলনা বিভাগের অন্যতম প্রধান কলেজ যা খুলনা শহরে দৌলতপুরে ভৈরব নদীর তীরে অবস্থিত। ১৯০২ সালের জুলাই মাসে খুলনার শিক্ষায় পৃষ্ঠপোষক শিক্ষানুরাগী শ্রী ব্রজলাল চক্রবর্তী (শাস্ত্রী) কলকাতার হিন্দু কলেজের আদলে ২ একর জায়গার উপর দৌলতপুরে হিন্দু একাডেমী নামে এটি প্রতিষ্ঠা করেন।পরবর্তীতে হাজী মহম্মদ মহসীন ট্রাস্ট তার সৈয়দপুর এস্টেটের ৪০ একর জমি এই প্রতিষ্ঠানে দান করে । ১৯৬৭ সালের ১লা জুলাই তারিখে সরকারি কলেজে রূপান্তর করা হয়।

আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ  ১৯০৮         
আনন্দ মোহন কলেজ বাংলাদেশের ময়মনসিংহ শহরের অবস্থিত একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। কলেজটি ১৯০৮ সালে প্রতিষ্ঠিত হয়। কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।  বাঙালি শিক্ষাবিদ ও সমাজসংস্কারক আনন্দমোহন বসু ১৮৮৩ সালে প্রতিষ্ঠা করেন ময়মনসিংহ ইনস্টিটিউশন।  ১৯০৮ সালে ময়মনসিংহ সিটি কলেজ আনন্দ মোহন কলেজ নামে যাত্রা শুরু করে যার পুরো জায়গা দান করেন মৌলভী হামিদ উদ্দিন তবে কলেজের শিক্ষাপ্রদান কার্যক্রম শুরু হয় ১৯০৯ সালে। কলেজটি ১৯৬৪ সালে সরকারিকরণ করা হয়।

কারমাইকেল কলেজ  ১৯১৬         
'কারমাইকেল কলেজ  দেশের অন্যতম একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এটি ১৯১৬ সালে রংপুরে স্থাপিত হয় এবং এর নামকরণ করা হয় লর্ড ব্যারন কারমাইকেলের নামানুসারে। সৃষ্টির লগ্ন থেকেই বৃহত্তর রংপুরের শিক্ষা ও সংস্কৃতিতে ব্যপক অবদান রেখে আসছে এই প্রতিষ্ঠানটি। এই কলেজ বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধিভুক্ত।

সরকারী পি.সি কলেজ  ১৯১৮     
বাগেরহাটে শিক্ষানুরাগী জনগনের চেষ্টায় ১৯১৫ সালে কাড়াপাড়া গ্রামে এক শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়।  ১৯১৭ সালে ২৮ অক্টোবর কলেজ প্রতিষ্ঠার বাস্তব পদক্ষেপ গ্রহণ করা হয়।   প্রতিষ্ঠালগ্ন থেকে ১৯৩৩ সাল পর্যন্ত কলেজের নাম ছিল বাগেরহাট কলেজ। এর পর কলেজের পরিচালনা পর্যদের সিদ্ধান্ত মোতাবেক নাম পরিবর্তন করে প্রফুল্লচন্দ্র কলেজ বা পি.সি. কলেজ নামকরণ করা হয়।

সরকারি রাজেন্দ্র কলেজ ১৯১৮     
সরকারি রাজেন্দ্র কলেজ । দক্ষিণ বাংলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি রাজেন্দ্র কলেজ ১৯১৮ সালে প্রতিষ্ঠিত হয় । এটি বাংলাদেশের ফরিদপুর জেলার একটি শিক্ষা প্রতিষ্ঠান। এটি ফরিদপুর জেলা শহরে অবস্থিত। ফরিদপুরে কলেজ প্রতিষ্ঠার নেতৃত্ব গ্রহণ করেন জেলার বিখ্যাত আইনজীবি এবং প্রখ্যাত কংগ্রেস নেতা (অবিভক্ত কংগ্রেসের সভাপতি) অম্বিকাচরণ মজুমদার ।

No comments:

Post a Comment